1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

গাজীপুরে প্রকাশ্যে গণমাধ্যম কর্মী আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও শাস্তি দাবীর প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম,আর সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাজুল ইসলাম তারেক, এর সঞ্চালনায়, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সাংবাদিক বৃন্দ।

১৮ আগস্ট সোমবার বেলা১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে, বক্তব্য রাখেন, সাংবাদিক ইকবাল মাহমুদ আল- হেলান, খবর পত্র জেলাপ্রতিনিধি, হাসান চৌধুরী জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব, আপ্তাব উদ্দিন জেলা প্রতিনিধি জাগরণী টিভি, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারি, সাংবাদিক আমিনুল ইসলাম, রাজু রমজান, শাহীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী সহ সামাজিক রাজনৈতিক আইনজীবী, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দ্রুত বিচার, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রধান এবং দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায় গনতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোড় দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.