1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে তেজগাঁও কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন হয়েছে তেজগাঁও কলেজে।

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪ দেখেছেন

সোমবার ১৮ আগষ্ট রাজধানীর তেজগাঁও কলেজের অডিটরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি তেজগাঁও কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন হয়েছে তেজগাঁও কলেজে।

এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

এছাড়া তেজগা কলেজ অডিটরিয়ামে উপস্থিত ছিলেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী। সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন। কো-অর্ডিনেটর ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট ড. মো. হায়দার আল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করব। তিনি আরো বলেন, আমরা এ পর্যন্ত জুলাই আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। এছাড়া তাদের পরীক্ষার ফিস মাসিক বেতন মওকুফ সহ অন্যান্য সুযোগ-সুবিধা তাদেরকে দিয়েছি।

এসময় সাইবার সেফটি গেমসের উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.