গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম(৩২)নামে এক বিকাশ,নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গ’লাকে’টে হ’ত্যা করে দুবৃ’র্ত্তরা।
নিহ’ত নজরুল ইসলাম (৩২) নাকাই ইউপির শীতলগ্রাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ,নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে,স্থানীয় মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওৎ পেতে থাকা দুবৃ’র্ত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা স্থানে ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলা’কেটে হ’ত্যা করে। এলাকাবাসী ধারণা সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে শেষে কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা,তার দোকানে বিকাশ, নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে এবং তারা ধরা খেয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গ’লা কে’টে হ’ত্যা করা হয়ে থাকতে পারে বলে গুন্জন উঠেছে ।নিহ’ত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের ওয়ার্ড সভাপতি ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদে’হ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যা’কান্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।