1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বদলগাছীকে পূর্ব শত্রুতার জেরে লাগানো ধান তুলে নষ্ট জোরপূর্বক জমি দখল

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে সোহাগ হোসেন (৩৮) এক ব্যক্তির মরিচ সহ জমি জোরপূর্ব জমি দখল করে জমিতে গাছ রোপন করেন এবং বাঁশ দিয়ে বেড়া দেয়ার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন ব্যক্তির নামে

জানা গেছে গত ১০ আগস্ট সোহাগ হোসেনের নিজস্ব জমিতে রোপন করা আমন ধান তুলে ফেলেছেন।, এবং ১২ আগস্ট, মোছা: শাবনাজ বেগম (৪০) ও রুজি বেগম (৫৫) সহ বেশ কয়েকজন দলবদ্ধ ভাবে সোহাগ হোসেনের মরিচসহ জমি জোরপূর্বক জবর দখল করে গাছ লাগাই ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকালে
বিরোধপূর্ণ জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ হাফিজুল ইসলাম (৫৫) মোঃ শরিফুল ইসলাম (৫০) মোছা: শাবনাজ বেগম (৪০) সহ
দলবদ্ধ হয়ে, মোছা সাবিনা (৩০) নামে এক নারীর উপর হামলা চালায়।
এ সময়
বাঁশ ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে , যার ফলে মোছা: সাবিনার মাথায় গুরুতর জখম হয় ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়। পরে সাবিনার স্বামীসহ পরিবারের সদস্য মিলে উদ্ধার করে বদল গাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎‎এ ঘটনায় সাবিনার যা, রিনা বেগম বাদী হয়ে গত ০৫/৮/২৫ তারিখ বদলগাছী থানায় রাতে মামলা দায়ের করেন।

মামলার জেরধরে গত ১০ আগস্ট অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে জমিতে রোপন করা ধান তুলে ফেলে এবং ধানের জমিতে মই দেন এবং
‎গত ১২আগস্ট পাশের বিরোধপূর্ণ সেই জমিতে গাছ রোপন করে এবং বাঁশ দিয়ে বেরা দিয়েছেন তারা

সোহাগ হোসেন ও তার স্ত্রী সাবিনা বলেন, এই জমিটি আমাদের নিজস্ব আমরা এ পর্যন্ত জমিতে ফসল করে আসতেছি হঠাৎ তারা বলে এই জমির ফসল আমাদের অর্ধেক পরিমাণ দিতে হবে।
আমরা তাদের কথা অস্বীকার করিলে তারা দলবদ্ধ হয়ে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন।
এবং জমি থেকে উঠানো ৩ বস্তা মরিচ তারা নিয়ে যায় গত ১০ এ আগস্ট আমাদের নিজস্ব জমিতে রোপন করা ধান তারা উপরে ফেলে। গত ১২ আগস্ট সকালে মুরিজ সহ জমি দখল করে গাছ লাগাই ও বাঁশ দিয়ে বেড়া দেন তারা, আমরা বাধা দিতে গেলে দা, বটি, হাসুয়া, নিয়ে ধাওয়া করলে আমরা পালিয়ে জীবন বাঁচাই
উক্ত অন্যায়ের সঠিক বিচার চাই।

অভিযুক্ত শাবনাজ বেগমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করিলে তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।

এই বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, পূর্বের ঘটনায় মামলা হয়েছে, বর্তমান জমি দখলের বিষয় নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পারি নাই, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.