1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মানববন্ধন।

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সাংবাদিক সৌরভসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ (BJPC) এ কর্মসূচির আয়োজন করে।

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা জনগণের পক্ষে কথা বলে সমাজের সমস্যা সরকারের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বা মিথ্যা মামলা শুধু ব্যক্তি নয়, দেশের গণতন্ত্রের জন্যও হুমকি। তাই এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, “সাংবাদিক তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। সাংবাদিকরা সত্য প্রকাশ করেন বলেই অনেকের রোষানলে পড়েন, কিন্তু এজন্য তাদের জীবন দিতে হবে—এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই এই হত্যার দ্রুত বিচার হোক এবং সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা বন্ধ হোক।”

কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন বলেন, “সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা মাঠে কাজ করি জনগণের জন্য, সত্য তুলে ধরার জন্য—অপরাধীদের আড়াল করার জন্য নয়। যদি সাংবাদিকরা ভয়ভীতির মধ্যে কাজ করেন, তবে সত্য প্রকাশ অসম্ভব হয়ে যাবে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”

সংগঠনের সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি, রকিবুল ইসলাম মতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, নূর হাসান জনি, মো. নুরুল আমিন, রাজু আহমেদ, এম. এ. আজিম, মামুন হাচান, ওয়াহিদ মুরাদ নাজিম সর্দার, মো: রবিউল হোসেন খান, সুমন সর্দার, শামীম র্প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, এবং অন্যান্য হামলা ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে দেশের প্রতিটি সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে নির্ভয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.