1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান

পাবনায় পুলিশের অভিযানে ৭টি কার্তুজ ভর্তি রিভলভার সহ তিনটি ককটেল বোমা উদ্ধার। গ্রেপ্তার-১

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

মঙ্গলবার ইং ১২/০৮/২০২৫ তারিখ রাত্রি ১১.১৫ ঘটিকার সময় পাবনা সদর থানধীন রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর পাবনা জেলা পুলিশ অভিযান পরিচালনা করে ০১ (একজন) অস্ত্রধারী আসামীকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফ ওরফে গুটে শরীফ (৩৮), পিতা: মো: জয়নাল সাং- দক্ষিণ রামচন্দ্রপুর (বাংলা বাজার হাউসিপাড়া) থানা ও জেলা পাবনা দেহ তল্লাশী করিয়া পরিহিত জিন্স প্যান্টের পিছন দিকে কোমরের মধ্যে গুজে রাখা অবস্থায় একটি আট চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার, যাহা .২২ বোরের ০৭(সাত) টি সচল লিথাল কার্তুজ দ্বারা লোডেট অবস্থায় (যার ব্যারেল এর এক পাশে খোদাইকরা ইংরেজিতে MADE IN PAKISTAN লেখা আছে )। যাহার বডি সহ ব্যারেলের দৈর্ঘ্য ৭.৭৫ ইঞ্চি, ব্যারেলের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য.৫০ ইঞ্চি, বাটের উভয় পাশে স্ক্রুদ্বারা কাঠ সংযুক্ত। ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত এবং ধৃত আসামীর পরিহিত জিন্স প্যান্টের পিছন ডান পকেট হইতে ০৩(তিন)টি মাঝারি সাইজের ককটেল সাদৃশ্য বস্তু (০২টি কালো এবং ০১টি লাল রংয়ের কসটেপ দিয়ে প্যাঁচানো) জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সংক্রান্তে পাবনা থানার মামলা নং-৩২,তাং-১৩/০৮/২০২৫ ইং, ধারা- ১৮৭৮ ARMS ACT 19A/19(F) এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারার রুজু হয়

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.