গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ অংশনেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বুধবার (১৩ আগস্ট) সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় জলীরপাড় বঙ্গরত্ন কলেজের সভাপতি হিসাবে গভার্ণীং বডির সভায় যোগদেন।
এসময় তিনি দীগনগর ইউনিয়নের বরইতলা, টেকেরহাট সুইজগেট, জলীরপাড় বাজার বাসস্টান্ড সহ কয়েকটি পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
জলীরপাড় বঙ্গরত্ন কলেজে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিতে হবে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চিন্তাহরণ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জলীরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু রণদা প্রসাদ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, আব্দুল আউয়াল ফকির, যুগ্ম সম্পাদক মোঃ সাহিন মুন্সি, আব্দুল হক হাওলাদার, যুবায়ের আল মামুন সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মোহসীন মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
কর্মী সভা শেষে বঙ্গরত্ন কলেজ পরিচালনা পর্ষদ গভার্ণীং বডির সাথে মত বিনিময় ও পরিচিত সভায় অংশ নেন এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যান্য শিক্ষকবৃন্দের সাথে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বাবু সমীর শাঁখারী।