1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ধুনটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২৫ পালিত হয়েছে

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

বগুড়ার ধুনটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। গত ১২ আগষ্ট -২৫  সকাল ১০টায় ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালী টি উপজেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে ধুনট বাজারে বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় এবং র‍্যালী পরবর্তীতে শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান, ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল।

প্রধান অতিথি ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল তার বক্তব্যে বলেন, ধুনটে অনেক উদ্যোক্তা রয়েছেন, এবং অনেকেই খুব ভালো মানের উদ্যোক্তা হয়েছেন, যেমন আমাদের ধুনটের একজন যুব উদ্যোক্তা সে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন এবং আজ সে মন্ত্রণালয় থেকে পুরুষ্কার গ্রহণের জন্য গিয়েছেন।
অতএব আমরা সকলেই সফল উদ্যোক্তা হওয়ার জন্য মনোবলকে শক্তিশালী করবো এবং ধৈর্যের সাথে এগিয়ে যাবো তাহলেই সফলতা আসবে। সেই সাথে উদ্যোক্তাদের যে কোনো সহযোগিতায় উপজেলা প্রশাসন সর্বদা সাথে ছিলো আছে এবং থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ খায়রুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ আব্দুল্লাহিল কাফি, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ শরিফুল ইসলাম খোকন, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন, ধুনটের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, যুব উদ্যোক্তা, তরুণ যুবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.