1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সাবেক স্ত্রীকে মাইক্রো বাসে তুলে নেওয়ায় যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

রাজশাহীতে সাবেক স্ত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে মো. ইউসুফ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইউসুফ বাঘা উপজেলার পীরগাছা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও র‌্যাব-৫, র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে গত সোমবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর মোড় গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, ইউসুফের সাবেক স্ত্রী বর্তমানে দশম শ্রেণিতে পড়ুয়া একজন শিক্ষার্থী। গত ২১ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাঘা উপজেলার আরিফপুর এলাকায় ইউসুফসহ চার থেকে পাঁচজন মিলে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেন। এ সময় তার মুখ চেপে ধরে এবং চড়-থাপ্পড় মারেন।

মাইক্রোবাস রুস্তমপুর গ্রামের নানার মোড়ে পৌঁছালে নারী কৌশলে গাড়ি থেকে নেমে আশ্রয় নেন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে। পরবর্তীতে অভিযুক্তরা সেখানে গিয়ে তাকে জোর করে টেনে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। এতে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

ঘটনায় ওই নারী বাঘা থানায় মামলা করেন। মামলার পর থেকে ইউসুফ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব এ ধরনের ঘটনায় জোরদার তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.