1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চট্টগ্রামে মাদক কারবারিদের ষড়যন্ত্রের ফাঁদে এসআই

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রাম নগরীতে মাদক বিরোধী অভিযানে অংশ নিতে গিয়ে মাদক কারবারিদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন উদ্দিন।
গত ২২ জুলাই নগরীর কদমতলীতে অভিযান চালিয়ে মো. জাকির নামে এক মাদক কারবারিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই মহসিন। তবে অভিযোগ রয়েছে, অভিযানের পর পুলিশের কনস্টেবল আজাদ জাকিরের বোন সাবিনাকে ভয়ভীতি দেখিয়ে বলেন, আসামির কাছে ৪০০ পিস নয়, বরং ৩ থেকে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ সুযোগে তিনি আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেন। এ ঘটনায় মাদক কারবারিদের প্রভাবশালী চক্র এসআই মহসিনকে বিতর্কিত করার পাঁয়তারা শুরু করে।
পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, যেকোনো অভিযানে নেতৃত্বদানকারী অফিসার তার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক জানিয়ে রাখেন। এক্ষেত্রে কোনো কনস্টেবল অসাধু পন্থা অবলম্বন করলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মহসিন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় মাদক কারবারিদের একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার পুলিশে চাকরি জীবনে পূর্বেও এমন কোনো দাগ পরেনি ভবিষ্যতেও পরবেনা।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত ছিলাম। এরপর আমার আইনজীবী সনদ জমা দিয়ে পুলিশে যোগদান করি দেশ ও সাধারণ মানুষের সেবা করার জন্য।
পুলিশ সূত্র জানায়, আটক জাকির হোসেনের বিরুদ্ধে ২০১৯ সালে এবং তার বোন সাবিনার বিরুদ্ধে ২০২১ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছে। এর আগেও এই চক্রের বিরুদ্ধে নগরীর একাধিক থানায় মামলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই ধরনের প্রভাবশালী মাদক চক্র নিয়মিতভাবে পুলিশের মাদকবিরোধী অভিযানকে বিতর্কিত করে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.