1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি : খুবি উপাচার্য

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআবি) এর উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ আগষ্ট সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষনাগারের সন্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দিক একে অপরের পরিপুরক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি পেশাগতভাবে আরো দক্ষ হওয়া প্রয়োজন। এধরণের প্রশিক্ষণ সে দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসে। তবে এটি কারো ক্ষতির উদ্দেশ্যে হওয়া উচিত নয়। গঠন মুলক সমালোচনা থাকা উচিত, কিন্তু তা যেন কাউকে হেয় করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। উপাচার্য ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ পরিবেশের সময় বানান,বাক্য গঠন,বস্তনিষ্ঠতা, সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার দিকে বিশেষ নজর দিতে হবে। সংবাদ ভুল হলে কেবল সাংবাদিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে না, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে। সিটিজেন জার্নালিজমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাশাপাশি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম বিশ্ববিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা তুলে ধরছে। এটি মুল সাংবাদিকতা না হলেও সিটিজেন জার্নালিজম, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ঢাকার সাংবাদিকতা ও আঞ্চলিক সাংবাদিকতা আলাদা। আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকদের অলরাউন্ডার হতে হয়। সব ধরনের খবর নিজেদেরকে করতে হয়। ক্যাম্পাস সাংবাদিকদের রিপোটিংয়ের সুযোগ সীমিত,তাই সাধারণ সংবাদের পাশাপাশি বিশ্লেষন ধর্মী ও মানবিক রিপোর্টে মনোযোগী হতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে,যাতে সহজেই তথ্য পাওয়া যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, পিআইবির সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। সঞ্চালনা করেন, ক্যাম্পাস রিপোর্টার সুমাইয়া আক্তার। প্রশিক্ষনে খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.