শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাজাশন কিংশুক মাঠে মোঃ ওহাব আলী এর সভাপতিত্বে জলপাই বাগান ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আসর ২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ সেলিম মিয়া তিনি বলেন যুবসমাজের সাথে আমি আছি সবসময়, সবাই যেন খেলাধুলায় অংশগ্রহণ করতে সেই চেস্টা অব্যাহত রাখবো।
তিনি আরও বলেন সমাজে যাতে কোনও ধরনের অশান্তি অরাজকতা না ঘটে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ এসময় তিনি বলেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজের পরিবর্তন করতে চাই যুবসমাজ যাতে কোনভাবেই মাদক ইভটিজিং অনৈতিক বা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে না পরে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যুবসমাজ যেন সমাজের অন্যায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয় সেজন্য তাদেরকে উৎসাহিত করা। তিনি আরও বলেন যারা মাদকের সাথে জড়িয়ে পড়েছে তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই প্রত্যাশায় আমরা খেলাধুলার আয়োজন করেছি। আমরা আগামীর বাংলাদেশে সুন্দর সুশীল যুবসমাজ দেখতে চাই।