1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নাগরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিাবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইল আরিচা মহা সড়কে উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাবের এ মানববন্ধনের আয়োজন করে।
নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আব্দুল আলিম, কায়কোবাদ মিয়া ও তোফাজ্জল হোসেন তুহিন। এসময় নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে সারা দেশের বিভিন্ন স্থানে যে ভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলেও উল্লেখ করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.