বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চারজন । গত বুধবার সন্ধ্যায় দিদার হাওলাদারের পুত্র সালাম হাওলাদারের বসত ঘরে হামলা করে আসবাবপত্র , জানালার কাঁচ ভাঙচুর সহ নগদ অর্থ ৩ লক্ষ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার এবং পাঁচটি গরু নিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাবার সময় একটি পালসার মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং আলম হাওলাদারের ঘরে ভিতর ঢুকে স্টিলের আলমারি ভেঙ্গে নকট টাকা সহ আসবাবপত্র নিয়ে যায়। একই গ্রামের সন্ত্রাসী রশিদ বেপারী নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মহিলা শিশু সহ মোট চারজনকে পিটিয়ে গুরুত্ব আহত করে। আহতদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । আহতদের সূত্রে জানা যায় সালাম হাওলাদের স্ত্রী আসমা বেগম এবং তার দুই ছেলেকে বসতঘরের একটি রুমে আটকে রেখে সালাম হাওলাদার কে অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত সালাম হাওলাদারের কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।