1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মাদক নয়, মাঠ হোক তরুণদের ঠিকানা শিবপুরের হাতে ফুটবল ফাইনালের ট্রফি

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

“মাদক নয়, মাঠ হোক তরুণদের ঠিকানা” এই স্লোগানকে সামনে রেখে সেকান্দরদী এ.এম. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় ট্রাইবেকার শুট আউটে শিবপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।শুক্রবার ৮ই আগস্ট বিকাল ৪টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে পলাশ উপজেলা দল ও শিবপুর উপজেলা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকার পর খেলা গড়ায় ট্রাইবেকার শুট আউটে। সেখানে শিবপুর উপজেলা দল দুর্দান্ত দক্ষতায় জয় ছিনিয়ে নেয়।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সাদিকুর রহমান, শরিফুল সরকার কাব্য ও নাঈম মোল্লা। খেলার উদ্বোধন করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাহবুব আলম প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আওলাদ হোসেন সোহেল ভূইয়া। সভাপতিত্ব করেন ব্র্যাকের সিনিয়র অফিসার সুভাষ চন্দ্র কর।

বিজয়ী দল শিবপুর উপজেলাকে ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স আপ পলাশ উপজেলাকে ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাঠমুখী প্রজন্মই গড়তে পারবে মাদকমুক্ত সমাজ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.