1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গাজীপুরে সাংবাদিক নেতা আলমগীর হোসেনের মোটরসাইকেল চুরি — বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের তীব্র নিন্দা

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন-এর ব্যক্তিগত মোটরসাইকেলটি চুরি হয়েছে গাজীপুর চৌরাস্তার রহমান শপিংমল-এর সামনে থেকে।

জানা যায়, গতকাল বিকেলে তিনি জরুরি কাজে রহমান শপিংমল এলাকায় যান। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যবহৃত Loncin GP ১৬৫ মডেলের কালো রঙের মোটরসাইকেল (নাম্বার: ঢাকা মেট্রো-ল ৬০-৭৬০৯) টি চুরি হয়ে যায়।

ঘটনার পর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আলমগীর হোসেন বলেন,
“এটি শুধুমাত্র একটি বাইকের চুরির ঘটনা নয়, বরং এটি নাগরিক নিরাপত্তার বড় সংকেত। আমি অত্যন্ত মর্মাহত। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বাইকটি উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।”

যদি কেউ বাইকটির সন্ধান পান, তাহলে ০১৩১৭-৫০৮৬৫০ নম্বরে যোগাযোগের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে—
“চুরি, ছিনতাই, রাহাজানি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকার পতনের পর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা জরুরি।”

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন
সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। সাংবাদিকদের পাশে, সবসময়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.