1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পলাশে “পাপড়ি’র বৃক্ষরোপন কর্মসূচী পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

“আসুন গাছ লাগাই গাছের পরিচর্যা করি সবুজ সমৃদ্ধ পৃথিবী গড়ি” এই প্রতিপদ্যকে সামনে রেখে,নির্মল বায়ু, জীব ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পলাশ উপজেলার অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন পলাশের পাপড়ি র বার্ষিক বৃহ্মরোপন ও চারা বিতরণ কর্মসূচী ২০২৫ পালিত হয়েছে।
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের পাশ ঘেসে খানেপুর দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশে সোমবার বিকালে পলাশের পাপড়ি সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা বিভিন্ন প্রজাতির ৩০০ ফলদ,বনজ এবং কাঠ গাছ রোপণ করে। সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ মাহমুদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, বাপ্পি ভুইয়া,সাব্বির ভুইয়া ছাত্র নেতা বায়েজিদ বোস্তামী, আল রিফাত মৃদুল এবং পলাশের পাপড়ি র রাকিব হোসেন,আল সাদী,ফাহাদ হসেন,আরিফ মিয়া,আকাশসহ অর্ধ শতাধিক সদস্যরা।
সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ মাহমুদ জানান,প্রতি বছর জুন থেকে জুলাই পলাশ উপজেলায় ১৫০০/২০০০ গাছের চারা রোপণ করে পলাশের পাপড়ি। তাছাড়া উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ,শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, নিয়মিত রক্তদান,ঈদ ও পুজায় উপহার বিতরণ সহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে পলাশের এ পাপড়ি সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.