পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSI) স্কিমের আওতায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাধ্যমিক, দাখিল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, শিক্ষক নেতা মাহবুব আলী মিয়া, নজরুল ইসলাম খান, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী ও সুচনা হালদার প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কৃতিত্ব ধরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।