1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন, স্পিড ব্রেকার স্থাপনার দাবি

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের পর এবার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড ব্রেকার স্থাপনসহ অন্যান্য দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

২৮ জুলাই সকাল ১০টায় উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের মেইন রোডে দুর্ঘটনাস্থলে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয়রা গাছ ফেলে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে যান চলাচলের স্বার্থে কর্মসূচি শেষ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,“এই সড়কে গাড়ির গতির কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। রনি বেগমের মৃত্যু শুধু একটি উদাহরণ। আমরা আর কোনো প্রাণহানি দেখতে চাই না। দ্রুত এই সড়কে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।”
মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে স্থায়ী স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।

এর আগে, রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে চারটায় কোদালিয়া এলাকায় বাসচাপায় রনি বেগম নিহত হন। ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান,“ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এলাকাবাসীর দাবি, প্রতিটি দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে মানুষ। কিন্তু সঠিক পদক্ষেপের অভাবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.