বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামে রাসেল হত্যা মামলায় ভাতিজাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের পিতা।
অভিযোগ সূত্রে , নয়নের ছেলে রাসেল (২২) সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় রাসেলের বাবা নয়ন ধুনট থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন নিহত রাসেলের চাচাতো ভাই (নয়ন-এর ভাতিজা হাবিল)।
মামলার এজাহারে জানা যায়, গত ৪ জুলাই বিকেল ৫টার দিকে চাচাতো ভাই রাসেলকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৮টার দিকে রাসেলকে জোড়শিমুল বাজারে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। রাসেলকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগে, আসামিরা মাথা, বুক ও গলায় আঘাত করে রাসেলকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। রাসেলের বাবা নয়ন বলেন, “আমার ছেলে রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি