খুলনা পাইকগাছা থানা থেকে ১ কিলোমিটার দুরে শিববাটী ব্রিজের নিকটবর্তী গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় শিক্ষক দম্পতিকে মারপিট করা হয়েছে বলে গৃহকর্তা স্কুল শিক্ষক বিজন কান্তি মন্ডল নিশ্চিত করেন। শনিবার ২৭ জুলাই গভীর রাতে ৩/৪ জন ডাকাত অস্ত্র সস্ত্র নিয়ে রাত আনুমানিক ২ টার দিকে আমার বাড়িতে প্রবেশ করে। সংঘবদ্ধ ডাকাতদল রান্না ঘরের জানালা দিয়ে রডের সাহায্যে থাকার ঘরের ছিককানি খুলে প্রবেশ করে। এসময় ডাকাত দল আমার ও স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। ঘরে থাকা আলমারি ও শোকেস ভেঙ্গে সেখানে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। ডাকাতিকালে তাদের হাতে পিস্তল, রড ও দেশিয় অস্ত্র ছিল। এ সংক্রান্তে থানায় অভিযোগ করেছি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি রিয়াদ মাহমুদ জানান, আমরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি বিষয়টি তদন্ত করছি। এখনো লিখিত অভিযোগ পায়নি।