1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ”

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ‘ক্লিন বাংলাদেশ’-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব আয়োজন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আমরা গাছ থেকে অক্সিজেন পাই, গাছের সাথে আমাদের স্রষ্টার গভীর সম্পর্ক রয়েছে। তাই শুধু অবকাঠামো নয়, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিকদের সচেতনতা এবং বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, এমন উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে।

বিশেষ করে পরিচ্ছন্ন ও সবুজ নগর চাইলে সবাইকে গাছ লাগাতে হবে — এটা শুধু প্রকৃতি নয়, ভবিষ্যতের বিনিয়োগ।”কর্মসূচির সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি। তিনি বলেন, “প্রতিটি মানুষের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। এ কর্মসূচি আমাদের স্বপ্নের ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ।”তবে “পরিবেশের প্রতি ভালোবাসা যদি শিশুর মনেও গড়ে তোলা যায়, তবে দেশ একদিন সত্যিকারের সবুজে ভরে উঠবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, উনি বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।” উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব এবং সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন নাগরিকদের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে এবং একদিন সত্যিকার অর্থে গড়ে উঠবে একটি সবুজ ও পরিচ্ছন্ন চট্টগ্রাম।
অনুষ্ঠানের শেষ পর্বে মেয়র ডা.শাহাদাত হোসেন, বলেন ,,পরিবেশ রক্ষায় করণীয় —(জেনে রাখুন)বাড়ির ছাদ, উঠান বা খালি জায়গায় ফলদ ও বনজ গাছ লাগান,,রাস্তার পাশে বা স্কুলে ‘কমিউনিটি গার্ডেন’ গড়ে তুলুন,,পলিথিন ব্যবহার এড়িয়ে পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করুন,,প্রতি সপ্তাহে অন্তত ১ ঘণ্টা ‘পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবক’ হিসেবে কাজ করুন,,বাচ্চাদের পরিবেশবিষয়ক গল্প, ভিডিও ও কার্যক্রমে যুক্ত করুন,,স্কুল-কলেজে পরিবেশ বিষয়ক ক্লাব গঠন করুন,, তখনই হয়ে উঠবে পরিচ্ছন্নতা ও সবুজায়নের পথে চট্টগ্রাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.