1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ভূমিখোকো-চাঁদাবাজদের বিরুদ্ধে জলঢুপ পাড়িয়াবহর এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাড়িয়াবহর এলাকায় আওয়ামী লীগের দোসর, ভূমিখেকো জাল-জালিয়াতি চক্রের মূলহোতা, মামলাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গতকাল ২৬ জুলাই  দুপুরে জলঢুপ পাড়িয়াবহর এলাকাবাসীর উদ্যোগে ভূমিখেকো, জাল-জালিয়াতি চক্রের মূলহোতা, মামলাবাজ আওয়ামী লীগের দোসর নজরুল ইসলাম সিপার ও ভূমিখেকো, চাঁদাবাজ, ভূয়া এডভোকেট পরিচয়দানকারী, মামলাবাজ, আওয়ামীলীগের দোসার, জাল-জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য সাদেক হোসেন এপলো এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে জলঢুপ পাড়িয়াবহর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকার বিশিষ্ট মুরব্বী জয়াদ আলী’র সভাপতিত্ব ও সাদিকুর রহমান এর পরিচালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এবাদুর রহমান খান, মাসুক আহমদ খান, সুলেমান আহমদ খান, সাইফুর রহমান, মনির আলী, একলাছুর রহমান, নিতাই, আতাউর রহমান, মাসুম ঊদ্দিন, জয়নাল আবদীন, শ্রীকান্ত নমশূত্র, নির্মল নমঃশূদ্র, বিধু বিশ্বাস, লিটন বিশ্বাস, সুমন বিশ্বাস, সজল বিশ্বাস, রমিজ গান, নুনু মিয়া, মিন্টু দাস, সাধু বিশ্বাস, রঞ্জন বিশ্বাস, নন্দ বিশ্বাস, ফরিদ উদ্দিন মাহিন উদ্দীন, ফখরুল ইসলাম রেদোয়ান হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার অসংখ্য ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের দোসর, ভূমিখেকো নজরুল ইসলাম সিপার ও সাদেক হোসেন এপলো গ্রামের সহজ-সরল মানুষদের জায়গা বিভিন্ন কলাকৌশলে, জাল কাগজপত্র তৈরি করে আত্মসাৎ করছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এ দুই প্রতারক ও চাঁদাবাজদের অত্যাচারে গ্রামের মানুষ অতীষ্ঠ। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা না হলে গ্রামের সহজ-সরল মানুষ ভূমিহীন হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অনতিবিলম্বে ভূমিখেকো নজরুল ইসলাম সিপার ও সাদেক হোসেন এপলো’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.