1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কবি পপি ভৌমিক”র প্রথম কাব্যগস্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

কবি পপি ভৌমিক”র প্রথম কাব্যগস্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডেইলি সুনামগঞ্জ ডটকমের উদ্যোগে ও সুনামগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর পৃষ্টপোষকতায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদত রওনক বখতের সঞ্চালনায় নারীনেত্রী সাবিনা চৌধুরীর সঞ্চালনায় প্রথম কাব্যগ্রস্থ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম,সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক(সিসি) ডাঃ ননী ভূষন তালুকদার,পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ সাংবাদিক শেরগুল আহমদ,রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু,বিশ^ম্ভর ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান,জসিম বুক হাউসের প্রকাশক মোঃ জসিম উদ্দিন ও বিশিষ্ঠ লেখক ও কবি পপি ভৌমিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বক্তৃতার শুরুতেই আজকের কাব্যগস্থ প্রকাশনার পৃষ্টপোষক সুনামগঞ্জের কৃতিসন্তান ও আমেরিকা প্রবাসী কবি সহিত্যিক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন,আমাদের হাওরের জেলা সুনামগঞ্জে অসংখ্য কবি সাহিত্যিক,আউল বাউলের জন্মস্থান। এখানে প্রজন্মের পর প্রজন্মের ছেলেমেয়েরা নিত্যনতুন কবিতা,বই লিখা ও গান রচনা করে সারাদেশসহ বর্হিবিশ্বে সুনামগঞ্জের সুনামকে বৃদ্ধি করেছেন। প্রাকৃতিক জীববৈচিত্রের চিরচেনা রুপে প্রতিদিন আমাদের নতুন প্রজন্মের হৃদয়কে নাড়া দিচ্ছে। ফলে দিনদিন বেড়েই যাচ্ছে এই হাওরের জেলায় কবি লেখক সহিত্যিকদের নতুন নতুন বই প্রকাশনা। তিনি এই পপি ভৌমিকের কাব্যগ্রন্থ প্রকাশনার দ্বার উন্মোচন করায় তকে ও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.