1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বেদে পরিবার উচ্ছেদের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ গালিমখাঁ গ্রামে কয়েকটি বেদে পরিবারের অত্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। বেদে পারিবারের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। তাদের অত্যাচারী কর্মকান্ডের প্রতিবাদে ও উচ্ছেদের দাবীতে  ২৬ জুলাই দুপুরে ঢাকা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গালিমখাঁ বেরিবাধ এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, সমাজ সেবক ফজলুল হক খান, মোঃ নান্নু খান, সাইফুল ইসলাম মিয়াজী, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুছ, সুমন খান, মোজাম্মেল হক, আবু সাইদ খান, রাশিদা বেগম ও মমতাজ বেগম প্রমুখ।এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, গত ১০-১৫ বছর আগে একটি বেদে পরিবার ধনোগোদা নদীতে নৌকায় বসবাস করতো। পরে তারা সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করেন বসবাস শুরু করে। এখন তারা কয়েকটি পরিবারে রূপান্তরিত হয়ে কোন অদৃশ্য শক্তির খাটিয়ে আমাদের দক্ষিণ গালিমখাঁ গ্রামের মানুষের উপর অত্যাচার শুরু করেছে।
তারা আরো বলেন, আমাদের ফিসারির মাছ ধরে নিয়ে যায়, বাড়ির লাকড়িসহ যা কিছু পায় তাই নিয়ে যায়। কিছু বললে আমাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দেয়। এ পর্যন্ত ৮-১০ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। তারা মারমুখী আচরণ করে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট। আমরা মামলা করেছি, দ্রুত এই বেদে-দেরকে এখান থেকে আইনগতভাবে উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোড় দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.