1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে উৎফুল্ল ও উজ্জীবিত বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর কর্মী সমর্থক

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় “শতাধিক প্রার্থীকে গ্রীণসিগন্যাল ” শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর থেকে গোপালগঞ্জ ১ (মুকসুদপুর, কাশিয়ানী) নির্বাচনী এলাকায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর কর্মী সমর্থকদের মাঝে ব্যাপক উৎফুল্ল ও উজ্জীবিত ভাব দেখা যাচ্ছে।
খবরে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গঠিত তিনটি টিম ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে মাঠ পর্যায়ে কাজ করছে এবং তাদের প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে শতাধিক প্রার্থীর সাথে ভিডিও কলে কথা বলে গ্রীণসিগন্যাল দিয়েছেন। এখবর দ্রুতই ছড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে, যার প্রভাব দেখাযায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।
ব্যতিক্রম দেখা যায়নি গোপালগঞ্জ বিএনপিতেও। গোপালগঞ্জ ১ সংসদীয় আসনে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। শতাধিক প্রার্থীর গ্রীণ সিগন্যাল খবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই এই নেতার নামে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে চলছে বিভিন্ন প্রচার প্রচারণা। এসব প্রচারণার মধ্যে, বিগত স্বৈরাচার ও অবৈধ সরকারের আমলে, দ্রব্য মূল্যের বৃদ্ধি, বিভিন্ন দাবি আদায়, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা সমাধানে, জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট দাবি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ অবৈধ সরকার পতন আন্দোলন কর্মসূচির ছবি, ভিডিও সম্বলিত নানা ধরনের বক্তব্য লিখিত পোস্ট শোভা পাচ্ছে।
এ সংসদীয় আসনের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী কর্মী সমর্থকদের প্রত্যাশা দল বিগত দিনের আন্দোলন সংগ্রামের তথ্যচিত্র ও এলাকার জনপ্রিয়তা বিচার বিশ্লেষণ করেই সেলিমুজ্জামান সেলিমকে নমিনেশন দেবে। তাঁর মতো সৎ যোগ্য ও কর্মী বান্ধব নেতা গোপালগঞ্জ বিএনপিতে আর কখোন আসেনি বলেও দাবি তাদের। মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু বলেন, গোপালগঞ্জ ১ মুকসুদপুর কাশিয়ানীতে রয়েছে সেলিমুজ্জামান সেলিম এর আকাশচুম্বী জনপ্রিয়তা, গোপালগঞ্জ বিএনপির ইতিহাসে তিনিই সবচাইতে জনপ্রিয় কর্মী ও জনবান্ধব নেতা। মুকসুদপুর উপজেলা বিএনপির আরেক বর্ষীয়ান নেতা সাবেক পৌর বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া বলেন, আমার দেখা গোপালগঞ্জ বিএনপিতে এপর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ও কর্মী বান্ধব নেতা সেলিমুজ্জামান সেলিম, ভদ্র বিনয়ী সদালাপী ও দূর্দিনে কর্মী সমর্থকদের বুকে জড়ীয়ে রাখার কারণে, তাঁর প্রতি এলাকার তরুণ ভোটার, নারী ভোটার ও সাধারণ ভোটারদের রয়েছে ব্যাপক আগ্রহ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু বলেন, আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রামে সেলিমুজ্জামান সেলিমকেই কাছে পেয়েছি, আমরা তাঁর নেতৃত্বে মুকসুদপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ এবং তৃনমূলে ভোটারদের কাছে আমরা যখন যাই তখন তারা একটা কথাই বলে, সেলিমুজ্জামান সেলিমের মত এমন কর্মী বান্ধব নেতাই এ এলাকর নির্যাতিত নিপিড়ীত জনগণের প্রয়োজন, শত অন্যায় অত্যাচারের পরেও যে নেতা তাঁর কর্মীদের ভূলে যায় না। এগুণের কারণেই সাধারণ ভোটারদের মাঝে তার রয়েছে ব্যাপক আধিপত্য। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বলেন, ২০০৮ সালের পর অনেক নেতা তওবা পড়ে দল ত্যাগ করেছে, কিন্তু সেলিমুজ্জামান সেলিম তাঁর নেতাকর্মীদের ছেড়ে যান নাই, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন কর্মসূচি, মামলা হামলায় তাঁকেই নেতাকর্মী সবসময় কাছে পেয়েছে, দল তাঁকেই নমিনেশন দেবে বলে এ আসনের জনসাধারণ মনে করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.