1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মুলাদীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২৭ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২ দেখেছেন

বরিশাল জেলা অন্তর্গত মুলাদী উপজেলার ৬ নং মুলাদী সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী নন্দী বাজার ২৪ জুলাই দিবাগত গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে, মুহুর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পরে,তাতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে। বিষয়টি কারো নজরে এলে চিৎকার ও চেচামেচিতে বাজারে থাকা ব্যবসায়ী ও এলাকার মানুষ ছুটে আসেন। অনেক চেষ্টা করেও যখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না তখন ফায়ার সার্ভিসকে ঘটনা অবহিত করলে রাত আনুমানিক ৩;০০ ঘটিকায় ছুটে যান মুলাদী ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে,সঙ্গে মুলাদী থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণের কাজে জোক দেন। তাদের অনেক চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তারপরও দেখা গেল অন্তত ২৭ টি ব্যবসা প্রতিষ্ঠান একদম জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে।ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন কোটি টাকার উপরে হবে। আগুনের সূত্রপাত বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে হয়েছে বলে অনেকের ধারণা। ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্ত পুঁজি নিঃস্ব হয়ে হতাশাগ্রস্থ। অনেক ব্যবসায়ীরা বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসায় খাটিয়েছেন বলে জানা যায়। এখন কিভাবে ঋণ পরিশোধ করবে, সংসার কিভাবে চলবে,আবার নতুন করে ব্যবসা দাঁড় করানোর মতো কোন অবস্থা নেই।এমতাবস্থায় সরকারের সাহায্য সহযোগিতা পেলে কিছুটা হলেও ভরসা পাওয়া যেত। সকালে পুলিশ গোয়েন্দা সংস্থা ডিএসবি সদস্য ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। সকাল ১০ঃ০০ ঘটিকায় বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা মহানগর আমির জহির উদ্দিন বাবর ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। বিকাল তিন ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও তাদের খোঁজখবর নেন। উপজেলা নির্বাহী অফিসারের সাথে সহকারী কমিশনার (ভূমি) পরাক শাহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.