1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের

দেশসেরা আইপি টিভির স্বীকৃতি পেলেন মাসুদ রানা!

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

আইপি টেলিভিশন খাতে অসাধারণ নেতৃত্ব ও ডিজিটাল মিডিয়ায় বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল সিএইচডি টিভি ও নিউজ টুয়েন্টিফোর-এর চেয়ারম্যান মাসুদ রানা পেয়েছেন ৭১ মিডিয়া আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫।

গত ২৫ জুলাই রাজধানীর মালিবাগ স্কাই সিটির হলরুমে জমকালো আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী, একুশে পদকপ্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া, কণ্ঠশিল্পী মনির খান, ফেরদৌস আরা, অভিনেত্রী দীপা খন্দকারসহ দেশের তারকারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। আজীবন সম্মাননা পান অভিনেত্রী দিলারা জামান।
এই অর্জনকে দেশের আইপি মিডিয়া জগতে একটি অনুপ্রেরণাদায়ী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সিএইচডি টেলিভিশনের হেড অব নিউজ মোস্তফা জাহেদ, সৌদি প্রতিনিধি মো. ফিরোজসহ টিম সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের মতে, এই সম্মাননা মাসুদ রানার অদম্য পরিশ্রম ও নেতৃত্বের স্বীকৃতি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.