1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সিপিএসসি র‍্যাব- ১৪ কর্তৃক ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২ দেখেছেন

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অভিযানে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সোহেল রানা (২৮) গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে,ভিকটিম ও বিবাদী মোঃ সোহেল রানা (২৮) একই গ্রামে বসবাত করার সুবাদে প্রতিবেশী। প্রতিবেশী হিসাবে বিবাদী ভিকটিমের বাড়ীতে আসা যাওয়া করতো এবং কথাবার্তা বলতো। একপর্যায়ে উক্ত বিবাদী ভিকটিমের স্বামী প্রবাসে থাকার সুবাদে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়া বিরক্ত করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখাইয়া আসতে থাকে। পরবর্তীতে, ২৬ জুন ২০২৫ খ্রি. রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সারা দিয়া ঘরে বাহিরে টয়লেটে যাওয়ার জন্য বাহির হওয়া মাত্রই বিবাদী ভিকটিকে মুখ চেপে ধড়ে ভিকটিমের বসত বাড়ীর পার্শ্বে একটি লেবু বাগানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখঃ ১৮/০৭/২০২৫ খ্রি. ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২৫)। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ২২ জুলাই  রাত অনুমান ০৩:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় একমাত্র আসামী মোঃ সোহেল রানা (২৮)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় আসামীর বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.