1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম ভুরুলিয়ায় সম্ভাব্য ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় রফিকুল ইসলাম

সৎ মেধাবী ও মানবিক মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

তেরখাদা উপজেলা সদরের শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে  ২১ জুলাই ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ -৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল প্রানবন্ত ও অনুপ্রেরণা মুলক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে তিনি বলেন, তোমাদের এই সাফল্য কেবল বৃদ্ধি অর্জন নয়- এটি পুরো সমাজের গর্ব। তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। সৎ, মেধাবী ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মাধ্যমে দেশের নেতৃত্বে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সোহাগ মুন্সি এবং সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব শামীম আহমেদ রমিজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো: কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপি সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলী এবং জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা এফ এম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.