1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কালীগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিটের ঘটনায় ছাত্র সমন্বয়কের নামে মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

দলীয় কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে হাসিবুর রহমান হৃদয় নামে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে মারপিট, ছিনতাইয়ের ঘটনায় সাবেক থানা ছাত্র সমন্বয়ক ও সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবসহ তার বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিবের দোকানের সামনে।  এ ঘটনায় উপজেলার বাজার গ্রামের এস ,এম হাফিজুর রহমান বাবুর পুত্র  সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিবুর রহমান হৃদয় বাদী হয়ে রাকিব বাহিনীর ১০/১২ জনের নামে থানায় গত রবিবার একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৮। থানার মামলা সূত্রে জানা যায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিবুর রহমান হৃদয়তার মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা সদ্য বহিষ্কৃত ছাত্রদল  নেতা গণপতি গ্রামের শেখ ইমামুল ইসলামের পুত্র  রাকিব হোসেন ও তার ভাই হাসিবুর রহমানের নেতৃত্বে ছনকা গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের পুত্র সুমন হাসান (২৫ ), জাফরের পুত্র হাবিবুল্লাহ (২২ ) ,চরদহ গ্রামের আদমের পুত্র রনি আহমেদ (২১) এবং মোস্তফা গাইনের পুত্র মাহিম (২৩ ),সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে ছাত্রদল নেতা হাসিবের উপর অতর্কিত হামলা করে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে এক সময়কার নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ নেতা রাতারাতি ভোল পাল্টে উপজেলা ছাত্র সমন্বয়ক নেতা বনে যায়। সেই সুবাদে উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কোন্দল চলে আসছিল। গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সাবেক নেতা হাসিবুর রহমান হৃদয়ের উপর হামলার ঘটনার পরদিন তাকে  প্রাথমিক সদস্যপদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.