1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

” চকবাজারে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ২০”

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২ দেখেছেন

চট্টগ্রাম নগরের চকবাজার থানায় এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল, যুবদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায়-দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২১ জুলাই দিবাগত রাত ১২টার দিকে চকবাজার থানার সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়, প্রত্যক্ষদর্শীদের মতে, এক যুবককে থানায় হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং ফাঁকা গুলি চালায়। সংঘর্ষের সময় চানমারী সড়কে ইট-পাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনাও ঘটে।

চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবির বলেন, ‘অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গুলিবিদ্ধসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর গণমাধ্যমে পাঠানো বার্তায় ছাত্রদল দাবি করেছে, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানায় তুলে দিলে ছাত্রশিবির ও জামায়াতপন্থীরা এসে ছাত্রদলের উপর হামলা চালায়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, ‘মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আগে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছিলেন। সোমবার তাঁকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা ধরে চকবাজার থানা পুলিশের কাছে তুলে দেন। কিন্তু শিবির তাঁকে ছাড়িয়ে নিতে থানায় যায়। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গেলে তাঁদেরকে শিবিরের নেতা–কর্মীরা মারধর করেন।’

অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ বলে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করে।
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, ‘একজন আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় দিয়েছে ছাত্রদল।

এর প্রতিবাদে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা থানায় গেলে সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, শিবিরের নেতা-কর্মী ও পুলিশের ওপর হামলা করেন।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সংঘর্ষের কারণে রাতভর দোকানপাট বন্ধ থাকে, এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.