ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহী নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হবে। এ কবরস্থানে এরই মধ্যে কবর খননের কাজ চলছে। কবরস্থানের একটি জামগাছের নিচেই শায়িত হবেন তৌকির। এর আগে বিকেলে তার দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলরবার বিকেলে সাড়ে চারটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাযা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তৌকিরের চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিধস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাযা বেলা ১১ টা থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ হেলিকপ্টারে নেয়া হবে রাজশাহীতে। বিকেলে দ্বিতীয় জানাযা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। বৈমানিক তৌকিরের মৃত্যুতে শোকের আবহ, পুরো রাজশাহী নগরী জুড়ে।
এদিকে সকাল থেকেই নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরে তৌকিরের বাবার ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু বান্ধব সহ পরিচিতজনরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে