1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পীরগঞ্জে করলার গাছ কেটে ফসল নষ্টের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪ দেখেছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের উপদইল গ্রামে করলার ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক রাজিউর রহমান রাজু (পিতা- আজগর আলী) অভিযোগ করেছেন, একই এলাকার খয়রাত আলীর ছেলে আবু তাহের, তাহেরের ছেলে তুসার আলী ও আজগর আলীর আরেক ছেলে আনোয়ার হোসেন তার করলার গাছ কেটে বিনষ্ট করেছেন।

গত রবিবার রাজু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবু তাহেরের মালিকানাধীন জমি আনোয়ার হোসেন ফসল ভিত্তিক লিজ নিয়ে ভোগদখল করছিলেন। পরে তাহেরের অনুমতিতে আনোয়ার হোসেনের কাছ থেকে জমিটি সাব-লীজ নিয়ে করলার চাষ শুরু করেন রাজু।

রাজুর অভিযোগ, গত ১৮ জুলাই সন্ধ্যায় অভিযুক্তরা তার করলার ক্ষেতের গাছ কেটে ফসল নষ্ট করেন। এতে তার আনুমানিক ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মামলা-মোকাদ্দমা করলে তাকে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.