মোস্তফা শিকদার বরিশাল জেলার মুলাদী উপজেলার ,মুলাদী পৌরসভা ৪ নং ওয়ার্ড মোল্লা বাজার সংলগ্ন আকন বাড়ি ভাড়া থাকেন,মোস্তফা শিকদার একজন অটো গাড়ি ড্রাইভার, সকালবেলা যথাক্রমে অটো গাড়ি নিয়ে রাস্তায় বাহির হন মস্তফার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে স্কুলে যান, আর বড় মেয়ে চাঁদনী ১৫ বছর ঘরে ছিলেন। পূর্ব পরিচিত রুবেল (পিতা আক্কেল মাতুব্বর ৩ নং ওয়ার্ড বেলি সিরাজ খাঁর ভাগনা, চাঁদনীকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় রুবেল,নেশাগ্রস্ত কারণে চাঁদনীর বাবা তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়,সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ার ক্ষোভ থেকে সকাল ১০ ঘটিকায় খালি বাসাতে রুবেলের সাথে ৪/৫ জন সন্ত্রাসী বাসায় ঢুকে চাঁদনীর হাত-পা মুখ বেঁধে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে যায়,গতকালাক চাঁদনীর বাবা অটো গাড়ির ব্যাটারি কেনার জন্য এনজিও থেকে ৭০ হাজার টাকা তুলেছিলেন অপহরণের সাথে সেই গচ্ছিত টাকাগুলো ও নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে এখনো লিখিত কোন অভিযোগ থানায় দায়ের করা হয়নি। চাঁদনীকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ধার করা যায়নি।অপহরণকারী কাউকে এখনো গ্রেফতার করা যায়নি এ ব্যাপারে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে উদ্বিগ্ন প্রকাশ করছে। তবে চাঁদনীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।