চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় সড়াবাড়ীয়া গ্রামের রকিবুল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮,জুলাই জীবননগর- কালীগঞ্জ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকিবুল চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের আব্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন বলে জানা যায়।
সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের আব্বাসের ছেলে রকিবুল ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চালক হিসেবে কাজ করতেন। গতকাল শুক্রবার তিনি মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে ট্রাকের পার্টস কিনতে জীবননগর আসছিলেন। পথিমধ্যে একটি দ্রুত গতির বাস তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে করে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রকিবুল নামের ওই যুবকের মৃত্যু হয়।
গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রকিবুল ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চালক হিসেবে কাজ করতেন। গতকাল মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে জীবননগরে ট্রাকের পার্টস কিনতে আসছিলো। এ সময় একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই রকিবুলের মৃত্যু হয়।