1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

আকিজ ফুড কোম্পানির জীপ ও সৌদিয়া বাসের সংঘর্ষে সেলসম্যান নিহত

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

কক্সবাজারের চকরিয়ায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের একটি পণ্যবাহী জীপগাড়ি ও যাত্রীবাহী সৌদিয়া পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে মো. ফরিদুল আলম (৪৫) নামে এক সেলস ম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় জীপগাড়ির চালক আব্দুল হাকিম (৪৫) গুরুতর আহত হয়েছেন এবং ডেলিভারিম্যান শেকাব উদ্দিন সাকিব (২০) সামান্য আহত হন।

১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট বাজারের উত্তর পাশে হাসিনাপাড়া গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম চকরিয়া উপজেলার কাজীরপাড়া এলাকার বাসিন্দা এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেলস ম্যান ছিলেন। গুরুতর আহত গাড়িচালক আব্দুল হাকিম একই উপজেলার কোছপাড়া এলাকার বাসিন্দা। আহত ডেলিভারিম্যান শেকাব উদ্দিন সাকিবও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-গ ৭৯-৮২ নম্বরের পণ্যবাহী জীপগাড়িটি ডুলাহাজারার বাজার থেকে চকরিয়া দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চট্ট মেট্রো-ব ১১-১৮৬১ নম্বরের একটি সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জীপগাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিনজনই আহত হন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলস ম্যান ফরিদুল আলমকে মৃত ঘোষণা করেন। চালক আব্দুল হাকিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেকাব উদ্দিন সাকিব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর উভয় যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” নিহতের মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.