1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

জুলাই গনঅভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতে কেসিসি প্রশাসক

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন কেসিসির প্রশাসক মো : ফিরোজ সরকার। ১৮ জুলাই সকালে নগরীর বসুপাড়া কবরস্থানে শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো : ফিরোজ সরকার সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকে তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্লা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ডিসিটি কাজী মো: ইমরুল হাসান, নিরাপত্তা সুপার মো: আলমগীর কবীর বিশ্বাস, শহীদ শেখ সাকিব রায়হানের পিতা : শেখ মো: আজিজুর রহমান ও মাতা নুরুন্নাহার বেগম,রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সোনাডাঙ্গা থানা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মনি, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা ইসতিয়াক উদ্দিন লাভলু, বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহানগর নেতা ইমরান, আহমেদ, এনসিপির মহানগর সংগঠক খান আহমেদ হামিম রাহাত, সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল লিটন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ। জুলাই যোদ্ধা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য সাকিব রায়হান ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকাস্থ মিরপুর ১০ নম্বরে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা আন্দোলনে অংশ গ্রহণ করেন পুলিশের সাথে আন্দোলনকারীদের এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ২০ জুলাই খুলনা মহানগরীর বসুপাড়া কবর স্থানে দাফন করা হয়। নগরীর ১৮ নং ওয়ার্ডস্থ গোলাম মোক্তাদির সড়কের নবপল্লী এলাকার বাসিন্দা শেখ সাকিব রায়হান ঢাকা মিরপুরস্থ বায়তুল সবুর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন। কবর জিয়ারত শেষে প্রশাসক মো: ফিরোজ সরকার সাকিব রায়হানের পরিবারের হাতে কেসিসির পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এসময় তিনি শহীদের শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.