1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় যৌথ অভিযান অসচেতন মোটরসাইকেল  চালকদের বিরুদ্ধে 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

চুয়াডাঙ্গা শহরে অসচেতন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১৬,জুলাই দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৪ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা এবং মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, শহরে বেশ কিছু দিন ধরে কিছু মোটরসাইকেল চালক হেডলাইটের পাশাপাশি ফগলাইট ব্যবহার করে চলাচল করছিল। অনেকে সাইলেন্সার পাইপ খুলে উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে পরিবেশ দূষণ করছিল, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে নাগরিক জীবনে বিরূপ প্রভাব পড়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

অভিযান চলাকালে চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ণ বাজানো, হেলমেট না পরার মতো নানা অভিযোগে মামলা করা হয়। মোট ১৪টি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলায় ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই হাসান, সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী ও সেলিম খান। সেনাবাহিনীর পক্ষে অভিযানে নেতৃত্ব দেন ওয়ারেন্ট অফিসার আশরাফ। পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.