1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সফল অভিযানঃ বিপুল পরিমাণ মাদক জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেন্সিডিল জব্দ করেছে। ১৬ জুন দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ‍বিওপি’র কুরুশা-ফেরুসা, শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি এবং অনন্তপুর বিওপি’র নাগরাজ (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে গতকাল গভীর রাতে বিজিবি’র ০৩টি বিশেষ টহলদল বিশেষ অভিযান চালায়। এ সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারে সুযোগে বুঝে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে ০১টি ইজিবাইকসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ১২৬.৭ কেজিসহ ইজিবাইক ০১টি বাজার মূল্য-৫,৯৩,৪৫০/-, ইস্কাফ সিরাপ-৩৩৯ বোতল বাজার মূল্য-১,৩৫,৬০০/- এবং ফেন্সিডিল-১০৯ বোতল বাজার মূল্য-৪৩,৬০০/-। যার সর্বমোট বাজার মূল্য-৭ লক্ষ ৭২ হাজার ৬’শত ৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন- “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। মাদকের বিরুদ্ধে এমন সফল অভিযানে এলাকাবাসী খুশি ও সাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.