1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সাটুরিয়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩ দেখেছেন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী মতির মোড় এলাকার একটি ডেকোরেটরের দোকান থেকে সুজন মিয়া (১৩) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জুলাই সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে।
নিহত সুজন সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়নের বিলতালুক ছাপরাপাড়া গ্রামের বাসিন্দা বিষু মিয়ার ছেলে।সুজনের বাবা বিষু মিয়া জানান, “দুই মাস আগে আমার ছেলে রাগ করে বাড়ি থেকে চলে যায়। পরে জানতে পারি সে তিল্লী মতির মোড় এলাকার সাকিব মিয়ার ডেকোরেটরের দোকানে কাজ করছে। আমি একাধিকবার তাকে নিতে এসেছিলাম, কিন্তু সে ফিরতে রাজি হয়নি। আজ সকালে খবর পাই, আমার ছেলে মারা গেছে। আমার ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে।”ডেকোরেটরের মালিক মো. সাকিব মিয়া বলেন, “সুজন তিন দিন আগে আমার দোকানে কাজে আসে। গতকাল একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পর সে বারবার পাতলা পায়খানা ও বমি করতে থাকে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আমার মেয়ে জানায়, তার পিঠে ঘা হয়েছে। সুজন নিজেই জানায়, ভ্যান থেকে পড়ে গিয়েছে। পরে আবার চিকিৎসা করিয়ে তাকে বিশ্রাম নিতে দেওয়া হয়। আজ সকালে পাশের দোকানদার আমাকে খবর দেয়, সুজন মারা গেছে।”ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান হোসেন বলেন, “লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, “লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বার্তা-প্রেরক:

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.