1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎শিক্ষক দিবসে বানিয়াগাঁতী সীতানাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের সম্মাননা নওগাঁয় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা বিশ্ব বসতি দিবসে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা সুতিপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবদল,ছাত্রদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল দুর্গম পার্বত্য এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে ৩৭ বিজিবি আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জামালপুর আদালতের সামনে ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৪ হাজার ৮০৭, মৃত্যু ২১ জন

‎রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

‎কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
‎
‎সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উখিয়ার বালুখালীর এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৭ ও ক্যাম্প-০৮ ওয়েস্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন।
‎
‎পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী প্রমুখ।
‎
‎পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্প এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি টাওয়ার, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম, আর্লি ওয়ার্নিং ও রেসপন্স ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণ ও তদারকি করেন। বিশেষ করে ক্যাম্প-১৭ এর সিআইসি অফিস সংলগ্ন এলাকাসহ ক্যাম্প-০৮ ওয়েস্ট এর গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিকেল ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.