1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কাভার্ডভ্যানে গ্যাস লিক, আতঙ্ক ছড়ালো এলাকায়-চালক-হেলপার পালিয়ে গেছে, ফায়ার সার্ভিস বলছে- বেআইনি পরিবহন

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়কের কসমোপলিটন গেট এলাকায় চলন্ত একটি কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৩ জুলাই সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি পূর্ব নাসিরাবাদ এলাকা হয়ে ২ নম্বর গেটের দিকে যাচ্ছিল। পথে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়লে পথচারীরা ভয় পেয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ গাড়িটি ঘিরে ফেলে। ভ্যানের দরজা খুলে দেখা যায়, ভেতরে রয়েছে সারি সারি গ্যাস সিলিন্ডার। এর মধ্যে অন্তত একটি থেকে গ্যাস বের হচ্ছিল।

চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে গেছে। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, “এইভাবে গ্যাস সিলিন্ডার পরিবহন একেবারেই বেআইনি ও বিপজ্জনক। আমরা গ্যাস লিক করা সিলিন্ডারটি সরিয়ে ফেলেছি। বাকিগুলো নিরাপদ আছে।” এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.