২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে মোট ৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৮৭ জন উত্তীর্ণ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২ জন গোল্ডেন জিপিএ-৫ সহ মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয়টির পাসের হার ৯১.৫৮ শতাংশ, যা উপজেলায় সর্বোচ্চ।
শুধুমাত্র পাসের হার নয়, গুণগত ফলাফলেও উজ্জ্বল এই প্রতিষ্ঠানটি। এমন অসাধারণ সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে বইছে উৎসবের আমেজ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক বলেন, “এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। সারা বছর ধরে নিয়মিত পাঠদান, মূল্যায়ন ও পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা এই অবস্থানে পৌঁছেছি। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন, “এক সময়ের প্রায় অচেনা একটি প্রতিষ্ঠান আজ সিংগাইরের শীর্ষে অবস্থান করছে—এটা শুধু গর্বের বিষয় নয়, বরং শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের বার্তাবাহী। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীর নিরলস পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”