1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ উখিয়ার শহিদ আটক

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

রাতের নিস্তব্ধতা, স্মার্ট চালকের আত্মবিশ্বাস, আর প্রাইভেট কারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ ইয়াবা। তবে শেষ রক্ষা হলো না, চালকের চালাকি ধরে ফেলেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধার হয়েছে ৩০ লাখ টাকা মূল্যের বার্মিজ ইয়াবা, আটক হয়েছেন একজন। আটককৃত চালকের নাম শহিদুল করিম (৩৭)। তিনি উখিয়া সদরের ফলিয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

১২ জুলাই  দিবাগত রাত ১২টা ৩০ মিনিট। মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় বিজিবি সদস্যরা উখিয়া থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারকে সন্দেহ করে থামান। গাড়ি চালক নিজেকে নির্দোষ দাবি করলেও তার কথায় সন্তুষ্ট হননি চৌকস বিজিবি সদস্যরা।

পরবর্তীতে গাড়িটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে বেরিয়ে আসে চমক। ব্যাকডালার ভেতরে সুপরিকল্পিতভাবে লুকানো ছিল ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা। যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান“চালকের কথাবার্তায় অসঙ্গতি থাকায় তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মাদক নির্মূলে বিজিবির এ ধরণের অভিযান নিয়মিত চলবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.