বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কর্ণিবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন বগুড়া-১ আসনের সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। ১২ জুলাই শনিবার বিকেলে বিমানবন্দর পাড়া, মাছিরপাড়া, মথুরাপাড়া ও দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধ এলাকায় এ পথসভা করেন তিনি। পথসভায় জনগণের মাঝে তিনি সংসদ সদস্য থাকা কালীন নদী ভাঙ্গন রোধ, রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি তার জন্মভূমি হারানোর বেদনায় আবেগে আপ্লূত হয়ে পড়েন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও ২৪ শে’র গণ আন্দোলন সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সকলের জন্য দোয়া কামনা করেন। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সাবেক ও বর্তমান বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।