1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

হত্যা সহ একাধিক মামলার আসামি আনোয়ার ও দেলোয়ার তালুকদারের বিরুদ্ধে মামলার বাঁদিকে হুমকি দেয়ার অভিযোগ ।

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

শরীয়তপুর জেলার, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকার,মদন তালুকদার কান্দির বাসিন্দা কৃষক তোতা মিয়া, বিকাশ থেকে টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে গত ২৪.৬.২০২৫ ইং আনুমানিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে, স্থানীয় রূপ বাবুরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন ফাঁকা রাস্তায় কালাম ব্যাপারীর চা দোকানের সামনে পূর্ব থেকে ওত পেতে থাকা আনোয়ার ও দেলোয়ার তালুকদার এবং মতি মোল্লা সহ আরো দুই এক জন সন্ত্রাসী রাজিয়া বেগমের নির্দেশে তোতা মিয়াকে মারধর করে লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় জখম করে মারাত্মকভাবে আহত করে সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলা সূত্রে জানা যায়।
সংবাদ পেয়ে তোতা মিয়ার আত্মীয়-স্বজন তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় ।
তোতা মিয়ার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, সেখানে সিট না পাওয়ার কারণে পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানেও তোতা মিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তোতা মিয়ার স্ত্রী ইরানি বেগম ।
বিষয়টি নিয়ে ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশায় গত ২৬/০৬-২০২৫ ইং তারিখে পদ্মা সেতু দক্ষিণ থানায় তোতা মেয়ের স্ত্রী ইরানি বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।
মামলা নং এফ আই আর ১১(৭)২৫, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ।
মামলা দায়ের করার সংবাদ ছড়িয়ে পড়লে হত্যা সহ একাধিক মামলার আসামি আনোয়ার ও দেলোয়ার তালুকদার সহ তাদের সন্ত্রাসী গ্রুপ বাদিপক্ষকে হুমকি দেওয়ার কারণে বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তথ্য অনুসন্ধান কালে প্রতিবেদকে জানান ।
বিষয়টি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নূর আলী মোল্লার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন মামলার তদন্ত অব্যাহত রয়েছে অচিরেই তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে ।
খোঁজ নিয়ে জানা যায় আনোয়ার ও দেলোয়ার তালুকদার বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হত্যা সহ একাধিক সন্ত্রাসী মামলার আসামি হওয়া সত্ত্বেও বর্তমানে তারা বিএনপি’র ছত্র ছায়ায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছে ।
নির্যাতিত কৃষক তো তামিয়া সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের জীবন ও সম্পদ এবং সম্মান সুরক্ষার্থে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল ।
নিরুপায় হয়ে মামলার বাঁধিনি ইরানি বেগম গত ১২ /৭/ ২০২৫ ইং তারিখে ঢাকাস্থ সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কর্তৃপক্ষের নিকট দায়ের কিতো মামলাটি পরিচালনার জন্য মানবিক আইনি সহায়তাছেয়ে আবেদন করেছেন বলে জানান সংস্থার পরিচালক কার্যক্রম জনাব ডক্টর মোহাম্মদ গোলাম মোর্তজা ।
স্থানীয়ভাবে তথ্য অনুসন্ধান শেষে মানবাধিকার সংস্থা কর্তৃপক্ষ মামলাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা যায় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.