1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার সর্বদলীয় বিপ্লবী জনতা। ১২ জুলাই বিকেল ৬ টায় সিংড়া বাসস্ট্যান্ড মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের মাদ্রাসা মোড়, কোর্টমাঠ, থানামোড় হয়ে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে শতশত মানুষ যোগ দেন। একপর্যায়ে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।

সিংড়া উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, সিংড়া জামায়াতে ইসলামীর আমীর আ.ব.ম আমানুল্লাহ, সেক্রেটারি এনতাস, জামায়াতে ইসলামীর পৌর আমীর সাদরুল উলা, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী এসএম জার্জিস কাদির বাবু, জেলা ইসলামি আন্দোলনের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্ , মুফতি রুহুল আমিন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইন্জিনিয়ার মামুন, নাটোর জেলা এনসিপির যুগ্ম- আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উদয় মিজান, নাহিদুল, হুজাইফা রাকিব প্রমূখ।

বিক্ষোভকারীরা জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকবেন। এদিন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভে এনসিপির নাটোরের প্রধান সমন্বয়কারী জার্জিস কাদির বাবু বলেন, দেশের ছাত্রজনতা যে আশায় ২৪ সালের জুলাইতে রাজপথে নেমেছিল, বড় একটি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তা প্রতিনিয়ত ভঙ্গ করে চলেছে। মিটফোর্ডে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

জামায়াতে ইসলামীর নাটোর- ৩সিংড়া আসনের মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান বলেন, গত ৯ জুলাই ব্যবসায়ীকে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, তা একেবারে আইয়ামে জাহিলিয়াত যুগের মতো। এটি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। যারা এ কাজ করেছে, তারা প্রত্যেকে সন্ত্রাসী। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, সেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। ইনশাআল্লাহ, এসব অপকর্মের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। আমরা সবসময় এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.