1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চাঁদাবাজি ও মব জাস্টিসের বিরুদ্ধে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে মানুষ হত্যার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি ও শরীয়তপুরের সাধারণ জনগণ। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি চাঁদা না দেওয়ার কারণে রাজধানী ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করে যুবদলের কর্মীরা। এছাড়াও যুবদল নেতা কর্তৃক যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামক পরিবহনের থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এছাড়াও সারাদেশ জুড়ে মব জাস্টিসের বিরুদ্ধে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র জনতা চাঁদাবাজ ও মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ কর্মসূচিতে শরীয়তপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু বলেন, সারা বাংলাদেশে যে মব জাস্টিস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় মিডফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে এমন মব জাস্টিস ও চাঁদাবাজি চলতে পারে না। আমরা এই মব জাস্টিস ও চাঁদাবাজির বিরুদ্ধে আজ প্রাথমিক ভাবে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করেছি। যদি এসব বন্ধ করা না হয় ও দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির আমার সংবাদকে বলেন, আজকে যে ব্লকেড বা অবরোধ তা ট্রেইলার মাত্র। যদি ২৪ ঘন্টার মধ্যে চাঁদাবাজ ও ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকারীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সাধারণ জনগণ যদি শান্তিতে না থাকে, তাহলে আমরাও কাউকে শান্তিতে থাকতে দেব না।

পদ্মা সেতু দক্ষিণ থান্ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসাইন বলেন, সম্প্রতি মিডফোর্ড এলাকার হত্যা কাণ্ডের প্রতিবাদ ও পদ্মা সেতু ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে। খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তারাও আমাদের কথা শুনে শান্তি পূর্ণ ভাবে কর্মসূচি শেষ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.