1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার

ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকটে উৎপাদন পুরোপুরি বন্ধ

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র গ্যাস সংকটে কার্যত অচল হয়ে পড়েছে।১১ জুলাই দুপুরে কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, দীর্ঘদিন ধরেই গ্যাস ঘাটতির মধ্যে চললেও ঈদুল আজহার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে কেন্দ্রের ৭টি ইউনিটের সবগুলোতেই উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি জানান, সরকার বর্তমানে সারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৩৬০ মেগাওয়াটের ৪ ও ৭ নম্বর ইউনিট এবং ২১০ মেগাওয়াটের ৫ নম্বর ইউনিট একেবারে বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করতে মন্ত্রণালয়ে বিকল্প গ্যাস সরবরাহের আবেদন করা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ৩ নম্বর ইউনিট টারবাইনের যান্ত্রিক সমস্যায় বন্ধ রয়েছে, যদিও মেরামতের কাজ এখন শেষ পর্যায়ে। গ্যাস সংযোগ মিললেই এটি উৎপাদনে যুক্ত হবে। ৬ নম্বর ইউনিট ২০১০ সালে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ অচল হয়ে পড়ে। অন্যদিকে, ১৯৭৪ ও ১৯৭৬ সালে চালু হওয়া ১ ও ২ নম্বর পুরোনো ইউনিট দীর্ঘদিন ধরেই যান্ত্রিক ত্রুটিতে বন্ধ রয়েছে। এই দুটি ইউনিট ভেঙে সেখানে নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.